×

রাজশাহী

পাচারের সময় ৮ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পিএম

পাচারের সময় ৮ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পাচারের উদ্দেশ্যে মজুত রাখা প্রায় ৮ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ। এ সময় একটি তেলবাহী লরি, ট্রলি ও তেলের ড্রাম উদ্ধার করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাজল বিল এলাকার একটি ইটভাটায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে নির্জন ওই ইটভাটায় গভীর রাতে একটি তেলের লরি প্রবেশ করে। সেখানে লরি থেকে ড্রামে তেল নামিয়ে ট্রলিতে তুলে পাচারের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জড়িতরা লরি ও সরঞ্জাম ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনাস্থল থেকে জ্বালানি তেল, লরি, ট্রলি ও ড্রাম জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি অসাধু চক্র এলাকায় কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করছে। পাম্পে তেল না থাকার অজুহাতে কৃষকদের ফিরিয়ে দেওয়া হলেও পরবর্তীতে চড়া দামে নির্দিষ্ট ক্রেতাদের কাছে তেল সরবরাহ করা হচ্ছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, ভোলাহাট উপজেলায় একটি মাত্র ফিলিং স্টেশন রয়েছে এবং এ ঘটনায় ওই স্টেশনের মালিকের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তবে সংশ্লিষ্ট মালিক অভিযোগ অস্বীকার করে জানান, জব্দ করা তেলের সঙ্গে তার প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। তার দাবি, নির্ধারিত সময় অনুযায়ী অন্য উৎস থেকে তেলটি আনা হয়ে থাকতে পারে।

ভোলাহাট থানার এক কর্মকর্তা জানান, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো. হাসান তারেক বলেন, জব্দ করা তেলের উৎস ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

মেহেরপুরে বৈদ্যুতিক তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে বৈদ্যুতিক তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার

লিড ২২৮ রানের, ৪২৬ রানে অলআউট বাংলাদেশ

লিড ২২৮ রানের, ৪২৬ রানে অলআউট বাংলাদেশ

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App