×

রাজশাহী

বাস চাপায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

Icon

পারভেজ সরকার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পিএম

বাস চাপায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাসের চাপায় মায়া রানী (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা–বগুড়া মহাসড়কের চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় চান্দাইকোনা পূর্ব বাসস্ট্যান্ড পার হওয়ার সময় বগুড়াগামী ‘অরিন ট্রাভেল’ নামের একটি বাস মায়া রানীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত মায়া রানী বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার গন্ড গ্রামের বাসিন্দা চন্দ্র মহাতোর স্ত্রী। তিনি মেয়ের বাড়ি চান্দাইকোনা হালদারপাড়ায় বেড়াতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘাতক বাসটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১২

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App