গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রংমিস্ত্রির মৃত্যু
মো. আবদুস সালাম তালুকদার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১১ পিএম
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদি হাসান (২৩) নামের এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার রহনপুর পৌর এলাকার রহনপুর বড় বাজারে এ ঘটনা ঘটে। নিহত মেহেদি হাসান ওই এলাকার গম্বুজ পাড়ার আব্দুল খালেকের ছেলে।
পুলিশ জানায়, মেহেদি হাসান সকাল থেকে বড় বাজার এলাকার কচি খানের বাসায় রংয়ের কাজ করছিলেন। কাজের সময় অসাবধানতাবশত বিদ্যুতের লুজ তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
