×

রাজশাহী

স্যান্ডেলের ভেতর ১৫০০ পিস ইয়াবা, পুলিশের হাতে ধরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৪:৪৬ পিএম

স্যান্ডেলের ভেতর ১৫০০ পিস ইয়াবা, পুলিশের হাতে ধরা

ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে স্যান্ডেলের সোলের ভেতর লুকানো ছিল ১৫০০ পিস ইয়াবা। এ ঘটনায় ফরিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ রোববার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে।

ফরিদুল বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকার বাসিন্দা। ডিএনসি বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেন, ‘গোপন সংবাদ পেয়ে সকালে শাজাহানপুরের জামালপুর এলাকায় চালানো হয় অভিযান। সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ্ ফতেহ আলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানোর সময় যাত্রী ফরিদুলের ওপর সন্দেহ হয় ডিএনসিসি সদস্যদের। পরে তার স্যান্ডেলের সোলের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫০০ পিস ইয়াবা পাওয়া যায়।’

‘ফরিদুল কক্সবাজার থেকে মাদকগুলো নিয়ে আসছিলেন বগুড়ায়। উদ্ধার করা ইয়াবার দাম আনুমানিক পৌনে ৪ লাখ টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে শাজাহানপুর থানায়’, মন্তব্য উপ-পরিচালক জিললুর রহমানের। মাদকের এই চালানের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে নিশ্চিত করেন ডিএনসিসির এই কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App