×

রাজশাহী

কুকুর লক্ষ্য করে নাতির ছোড়া হাসুয়া দাদির পেটে, অতঃপর!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৫:০৮ পিএম

কুকুর লক্ষ্য করে নাতির ছোড়া হাসুয়া দাদির পেটে, অতঃপর!

ছবি: সংগৃহীত

কুকুরকে লক্ষ্য করে নাতির ছোড়া হাসুয়া দাদির পেটে বিদ্ধ হওয়ার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিনি। এমন ঘটনা ঘটেছে নাটোরের বাগাতিপাড়ায়। নিহত দাদির নাম মর্জিনা বেগম (৫০)।

গতকাল বৃহস্পতিবার (৭ মে) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিমপাড়া গ্রামের মোছব্বের আলীর স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ২৫ এপ্রিল মর্জিনা বেগমের হাঁসের বাচ্চা একটি কুকুর খেয়ে ফেলে। পরদিন কুকুরটি আবার বাড়িতে এলে সাত বছর বয়সী নাতি সেটিকে লক্ষ্য করে একটি হাসুয়া ছোড়ে। সেটি গিয়ে বিঁধে মর্জিনা বেগমের পেটে।

গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি মো. হান্নান জানান, রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App