×

রাজশাহী

নওগাঁয় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৭:৪৬ পিএম

নওগাঁয় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ছবি : সংগৃহীত

নওগাঁর বদলগাছী উপজেলায় এক ব্যক্তির মালিকানাধীন জমি জবরদখল এবং শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে।

অভিযোগকারী জহুরুল ইসলাম জানান, তিনি ক্রয়সূত্রে গোবরচাঁপাহাট এলাকার কাজীর মোড়ে অবস্থিত ২৪৬ শতাংশ জমির মালিক। তার দাবি, দীর্ঘদিন ধরে একটি চক্র তার জমি দখলের চেষ্টা করে আসছিল।

তিনি অভিযোগ করেন, গত ২৪ আগস্ট ২০২৪ তারিখে রাতের আঁধারে গয়েশপুর এলাকার রাঙ্গা চৌধুরী ও মো. টিটু সরদারের নেতৃত্বে তার জমিতে থাকা প্রায় ৬০০টি পরিপক্ক কলাগাছ কেটে ফেলা হয়। এতে তিনি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন। পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

সর্বশেষ চলতি বছরের ৯ এপ্রিল বিকেলে তার জমিটি জোরপূর্বক দখল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, এ সময় নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বদলগাছী থানা বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা আব্দুল হাদি চৌধুরীর (টিপুর) নেতৃত্বে একদল ব্যক্তি জমিতে প্রবেশ করে দখল নেয়। তাদের সঙ্গে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলেও তিনি উল্লেখ করেন।

জমির মালিক আরও জানান, দখলের পূর্বে তিনি বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে অভিযোগ রয়েছে, অভিযুক্তদের একজন পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ করেন।

অভিযোগের বিষয়ে জানতে প্রধান অভিযুক্ত আব্দুল হাদি চৌধুরীরকে (টিপু) একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও জমি দখল ও গাছপালা কাটার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, এ বিষয়ে অভিযোগ দিয়েছে কিনা জানি না। খোঁজ নিয়ে দেখতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App