×

রাজশাহী

ভিজিএফের চালে দুর্গন্ধ, উপকারভোগীদের ক্ষোভ

Icon

মো. পারভেজ সরকার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৭:০৯ পিএম

ভিজিএফের চালে দুর্গন্ধ, উপকারভোগীদের ক্ষোভ

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে দুঃস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফের চাল বিতরণে পচা ও দুর্গন্ধযুক্ত চাল দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১১টার দিকে ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় উপকারভোগীরা এ অভিযোগ করেন।

সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভিজিএফের চাল বিতরণ চলছে। এ সময় কয়েকটি বস্তার চাল থেকে দুর্গন্ধ বের হতে দেখা যায়। বিষয়টি নিয়ে উপকারভোগীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। কয়েকজন চালের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

চাল বিতরণকাজে সহায়তাকারী ও ধামাইনগর ইউনিয়নের বাসিন্দা মো. মাসুদ রানা বলেন, প্রায় চার বস্তা চাল পচা। চাল থেকে দুর্গন্ধ বের হচ্ছে। সরকার ভালো মানের চাল দিলেও কেন নিম্নমানের চাল বিতরণ করা হচ্ছে, বুঝতে পারছি না।

ধামাইনগর ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালনকারী ট্যাগ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, কয়েক বস্তা পচা চালের বিষয়টি জেনেছি। পচা বা দুর্গন্ধযুক্ত চাল বিতরণ না করার জন্য সেগুলো আলাদা করে রাখা হয়েছে। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রোজিন পলাশ বলেন, গুদাম থেকে যে চাল দেওয়া হয়, সেটিই আমরা বিতরণ করি। তবে পচা বা দুর্গন্ধযুক্ত চালের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় বিশ্বাসের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম বলেন, গুদাম থেকে ভালো মানের চালই সরবরাহ করা হয়েছে। পরিবহন বা সংরক্ষণের কারণে কোনো সমস্যা হয়ে থাকতে পারে। তারপরও পচা ও নিম্নমানের চাল আলাদা করে রাখতে বলা হয়েছে। পরে সেগুলোর পরিবর্তে নতুন চাল সরবরাহ করা হবে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। পচা বা নিম্নমানের চাল বিতরণের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার

বিশ্বকাপে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না

হ্যারি কেইন বিশ্বকাপে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App