×

রাজশাহী

প্রাইভেট পড়াতে গিয়ে নিখোঁজ, সকালে মিলল বস্তাবন্দী মরদেহ

Icon

কাগজ প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৫:৩৪ পিএম

প্রাইভেট পড়াতে গিয়ে নিখোঁজ, সকালে মিলল বস্তাবন্দী মরদেহ

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি চৌকা পাড়া থেকে মরিয়ম বেগম (৫৫) নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সুমি খাতুন ও তার স্বামী রুবেলকে আটক করা হয়েছে। নিহত মরিয়ম বেগম নামোশংকরবাটি এলাকার উজ্জ্বলপাড়া গ্রামের বাসিন্দা এবং মো. মোসাদ্দেক হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরিয়ম বেগম স্থানীয় বাসিন্দা সুমি খাতুনের মেয়ে মিথীলাকে নিয়মিত প্রাইভেট পড়াতে যেতেন। সোমবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে মঙ্গলবার সকালে তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের সময় তার মাথা ও ঠোঁটে আঘাতের চিহ্ন দেখা যায়। এছাড়া কানের দুল ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের দাবি, সুমি খাতুনের বিরুদ্ধে আগেও কয়েকজন নারীকে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের উদ্দেশ্যে মরিয়ম বেগমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অসীম ফিরোজ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পুলিশ হেফাজতে নেওয়া দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App