×

রাজশাহী

বজ্রপাতে ফসলের মাঠেই প্রাণ গেল দাদা-নাতির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৭:০৫ পিএম

বজ্রপাতে ফসলের মাঠেই প্রাণ গেল দাদা-নাতির

ছবি: সংগৃহীত

নওগাঁর রাণীনগরে পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে ফসলের মাঠে ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন দাদা ও নাতি। অন্যদিকে, আরেকটি স্থানে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরের দিকে উপজেলার পারইল গ্রামের জ্যাঠা মাঠে ও গুয়াতা আটনিতাপাড়া গ্রামের মাঠে এই মৃত্যুর ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৫৮) ও আমিনুরের ছেলে তারেক ফকির (২৪)। তারা সম্পর্কে দু’জন দাদা-নাতি। অন্য জন হলেন- গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাশেম তালুকদারের ছেলে নয়ন তালুকদার (২৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার পারইল গ্রামের জ্যাঠা মাঠে ধান কাটার কাজ করছিলেন আক্কাস ফকির ও তারেক ফকির (দাদা-নাতি)। ধান কাটার একপর্যায়ে দুপুরের দিকে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। 

অন্যদিকে, বৃষ্টির সময় গুয়াতা আটনিতাপাড়া গ্রামের যুবক নয়ন তালুকদার মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন। পরে স্থানীয় লোকজন মাঠে গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, ‘বজ্রপাতের পৃথক ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে গোলাগুলি ও লুটপাট, যুবদল কর্মীসহ আহত ৪

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে গোলাগুলি ও লুটপাট, যুবদল কর্মীসহ আহত ৪

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

রাশেদ খান লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App