×

রাজশাহী

পদ্মায় হাত বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৫:২৪ পিএম

পদ্মায় হাত বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজশাহীর পদ্মা নদী থেকে হাত বাঁধা এবং গলায় গামছা প্যাঁচানো অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় মহানগরীর বড়কুঠি-সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশের ধারণা, নিহত যুবকের বয়স আনুমানিক ২৩ বছর। তবে আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডারের সঙ্গে মিলিয়ে পরিচয় বের করার চেষ্টা করেও শনাক্ত করা যায়নি।

নৌ পুলিশ ও থানা সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া যুবকের পরনে ছিলো নেভি ব্লু রঙের জিনসের প্যান্ট এবং টিয়া রঙের টি-শার্ট। তার গলায় একটি গামছা শক্ত করে প্যাঁচানো ছিলো এবং সেই গামছারই অপর অংশ দিয়ে তার হাত দুটি একসঙ্গে বাঁধা ছিলো। মরদেহের অবস্থা দেখে সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তাদের ধারণা, অন্তত কয়েক দিন আগে তাঁর মৃত্যু হয়েছে।

নগরের বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। এটি হত্যাকাণ্ড মনে হয়েছে। কিন্তু এই এলাকায় তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে নাকি মরদেহ দূর থেকে ভেসে এসেছে তা নিশ্চিত হওয়া যায়নি।’

রবিইল ইসলাম জানান, ‘যেখান থেকে মরদেহ উদ্ধার হয়েছে, সেটি নৌ পুলিশের অধীনে। তাই নৌ পুলিশই এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবে। রোববার দুপুর পর্যন্ত তার থানায় কোনো মামলা হয়নি।’

রাজশাহী মহানগর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বিকাশ মন্ডল বলেন, ‘মরদেহ উদ্ধারের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহযোগিতায় আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডারের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়েছে। কয়েক দিন আগে মৃত্যু হওয়ায় মরদেহে পচন ধরেছে। এ জন্য ঠিকমতো আঙুলের ছাপ পাওয়া যায়নি। তাই এই পদ্ধতিতে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।’

বিকাশ মন্ডল আরো জানান, ‘কোথাও এই ধরনের যুবক নিখোঁজ আছেন কি না, সেটি জানতে চেয়ে সারা দেশের সব থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। সেদিক থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি। তারা নিহত যুবকের পরিচয় উদ্‌ঘাটনের চেষ্টা করছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তারা মরদেহ দাফন এবং মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেট্রোরেলে চালু হচ্ছে বিশেষ ভাড়া ছাড় সুবিধা

মেট্রোরেলে চালু হচ্ছে বিশেষ ভাড়া ছাড় সুবিধা

চলন্ত অবস্থায় ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে আগুন

চলন্ত অবস্থায় ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে আগুন

২৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার

২৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার

জাল সনদে আরো ১১৭ শিক্ষকের এমপিও বাতিল, নেওয়া হবে আইনি ব্যবস্থা

জাল সনদে আরো ১১৭ শিক্ষকের এমপিও বাতিল, নেওয়া হবে আইনি ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App