×

রাজশাহী

বিশ্ব মৌমাছি দিবসে বগুড়ায় মৌচাষ প্রশিক্ষণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৮:০০ পিএম

বিশ্ব মৌমাছি দিবসে বগুড়ায় মৌচাষ প্রশিক্ষণ

ছবি : সংগৃহীত

বিশ্ব মৌমাছি দিবস ২০২৬ উপলক্ষে “জলবায়ু সহনশীল মৌচাষ ও মৌজাত পণ্যের উপকারিতা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বাংলাদেশ মৌচাষী সোসাইটির সহযোগিতায় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“মানুষ ও মৌমাছি একসঙ্গে পৃথিবীতে সহাবস্থান- একটি টেকসই অংশীদারিত্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রশিক্ষণে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৫০০ জন মৌচাষি অংশ নেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, মৌচাষ এখন আর ক্ষুদ্র পেশা নয়; এটি কৃষি, নিরাপদ খাদ্য, রপ্তানি সম্ভাবনা এবং গ্রামীণ কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ খাত।

তিনি আরো বলেন, “মৌমাছি রক্ষা মানে কৃষি রক্ষা, আর কৃষি রক্ষা মানে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা।” এ খাতকে শক্তিশালী করতে সরকার একটি প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি জানান।

প্রতিমন্ত্রী জানান, বছরে অন্তত ৩০ হাজার টন মধুর চাহিদা পূরণ এবং রপ্তানি সম্ভাবনা বাড়াতে বগুড়াকে কেন্দ্র করে একটি বি ব্রিডিং অ্যান্ড হানি প্রসেসিং প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রাণী মৌমাছি উৎপাদন, ফুড গ্রেড কন্টেইনার, কিউসি ল্যাব, মধু পরীক্ষণ, প্যাকেজিং, স্টোরেজ ও আউটলেট স্থাপনের কথাও তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, সমবায় ভিত্তিতে ‘মিল্কভিটার’ আদলে মৌচাষীদের সংগঠিত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বি ফ্লোরা বৃক্ষরোপণে গুরুত্ব দিয়ে সারাবছর মৌমাছির জন্য নেক্টার নিশ্চিত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

তিনি জানান, ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমে নিরাপদ খাদ্য ও ভেজালবিরোধী সচেতনতা সমাজে ছড়িয়ে দেওয়ার সুযোগ রয়েছে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএ’র উপ-পরিচালক ড. মনিরুল ইসলাম। তিনি “ইনসাইট অব বি-কিপিং ইন নর্দার্ন রিজিয়ন গবেষণার ফলাফল তুলে ধরে জানান, দেশে বছরে মধুর চাহিদা প্রায় ৩০–৩৫ হাজার টন হলেও উৎপাদন হয় ২০–২৫ হাজার টন। এর মধ্যে ৯০–৯৫ শতাংশই আসে চাষভিত্তিক উৎস থেকে।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তি, রাণী মৌমাছি ব্রিডিং সেন্টার, সুপার বক্স ব্যবহার, মাননিয়ন্ত্রণ ও ল্যাব টেস্টিং নিশ্চিত করা গেলে মধু উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি সম্ভব। গবেষণায় সরিষার মধুর গুণগত মান ভালো পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাসা ফাউন্ডেশনের (BASA Foundation) নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মৌচাষী সোসাইটির চেয়ারম্যান এ কে এম সিরাজুল ইসলাম এবং আরডিএ গোপালগঞ্জের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, মৌমাছি পরাগায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করে এবং একই সঙ্গে মধু ও ফসল- দুটি আয়ের সুযোগ তৈরি করে।

সভাপতির বক্তব্যে আরডিএ বগুড়ার মহাপরিচালক (রুটিন দায়িত্ব) মো. ফেরদৌস হোসেন খান বলেন, জলবায়ু সহনশীল মৌচাষ সম্প্রসারণ, মৌমাছিবান্ধব বৃক্ষরোপণ এবং নিরাপদ মধু উৎপাদনে আরডিএ গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরডিএ’র পরিচালক (প্রশিক্ষণ) মো. দেলোয়ার হোসেন, বিভিন্ন জেলার মৌচাষী প্রতিনিধি, গবেষক, উদ্যোক্তা, ইমাম-মুয়াজ্জিন ও গণমাধ্যমকর্মীরা। কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন ড. মনিরুল ইসলাম ও সহকারী পরিচালক অন্তরা খাতুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়

জামায়াত আমির ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়

বিদেশিদের আকৃষ্টে পিএসসি পরিবর্তন, সমুদ্রে গ্যাস অনুসন্ধানে নতুন দরপত্র

বিদেশিদের আকৃষ্টে পিএসসি পরিবর্তন, সমুদ্রে গ্যাস অনুসন্ধানে নতুন দরপত্র

চাঁদা না দেওয়ায় জামায়াত নেতার খেয়াঘাট দখলে নিল বিএনপি নেতা

চাঁদা না দেওয়ায় জামায়াত নেতার খেয়াঘাট দখলে নিল বিএনপি নেতা

বিশ্ব মৌমাছি দিবসে বগুড়ায় মৌচাষ প্রশিক্ষণ

বিশ্ব মৌমাছি দিবসে বগুড়ায় মৌচাষ প্রশিক্ষণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App