×

রাজশাহী

মহাসড়কে চাঁদাবাজি, ৫ পুলিশ ক্লোজড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৬:২২ পিএম

মহাসড়কে চাঁদাবাজি, ৫ পুলিশ ক্লোজড

ছবি: সংগৃহীত

মহাসড়কে চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সুনির্দিষ্ট অভিযোগে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার পাঁচ পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করে লাইনে সংযুক্ত করা হয়েছে।

রোববার (২৪ মে) বিকেলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

তারা হলেন- এসআই তোফাজ্জল হোসেন, এএসআই সোহেল রানা, কনস্টেবল লিটন, আব্দুর রউফ ও ফজলু শেখ।

ওসি ইসমাইল হোসেন বলেন, ‘গত ২১ মে হাটিকুমরুল মোড়ে দায়িত্ব পালন করার সময় ওই পুলিশ সদস্যরা এক মোটরসাইকেল চালকের কাছ থেকে ৫০০ টাকা নিয়েছিলেন। বিষয়টি সেখানে থাকা সাংবাদিকরা টের পেয়ে আমাকে জানায়। ঘটনাটি হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপারকে জানানো হয়। এরপর অভিযুক্ত ৫ পুলিশ সদস্যকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে তাদের পুলিশ সুপার কার্যালয়ে ক্লোজড করার নির্দেশ দেন তিনি। ইতোমধ্যে তারা কর্মস্থল ত্যাগ করেছেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App