×

রাজশাহী

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৯:১৮ পিএম

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালুতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে বগুড়া-সান্তাহার আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় নিশ্চিত নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া-সান্তাহার আঞ্চলিক সড়কের কাহালুর বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এই দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে কাহালু উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন।

কাহালু উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সবুজ হোসেন ও কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো জানান, তারা বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছেন। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতদের বাড়ি নওগাঁ জেলায় হতে পারে।

এদিকে, স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটির মধ্যে একটির গতি অত্যন্ত বেপরোয়া ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রূপপুর প্রকল্পে অগ্নিকাণ্ড, স্বাভাবিক রয়েছে মূল প্রকল্পের কার্যক্রম

রূপপুর প্রকল্পে অগ্নিকাণ্ড, স্বাভাবিক রয়েছে মূল প্রকল্পের কার্যক্রম

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

ফের বাড়ল জেট ফুয়েলের দাম

ফের বাড়ল জেট ফুয়েলের দাম

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App