×

রাজশাহী

নাটোরে আমবোঝাই ট্রাকের চাপায় ঝরল দুই প্রাণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৪:৫৩ পিএম

নাটোরে আমবোঝাই ট্রাকের চাপায় ঝরল দুই প্রাণ

ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় আমবোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার (১ জুন) সকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার আমতলী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাটোর সদর উপজেলার ইসলাবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে মুক্তার হোসেন হিরা এবং লালপুর উপজেলার সাজেদুর রহমানের ছেলে জীবন রহমান। আহত যুবকের নাম সাইফুল ইসলাম। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে তিন ভাই একটি মোটরসাইকেলে করে নাটোর থেকে সিংড়ার দিকে যাচ্ছিলেন। আমতলী সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি মিনি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মুক্তার হোসেন হিরা ও জীবন রহমান নিহত হন। গুরুতর আহত হন সাইফুল ইসলাম।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহত সাইফুলকে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দের চেষ্টা চলছে।

এদিকে একই উপজেলায় রোববার (৩১ মে) রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় আসমা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার পাঙ্গাসিয়া বাজার এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি নিহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাটোরে আমবোঝাই ট্রাকের চাপায় ঝরল দুই প্রাণ

নাটোরে আমবোঝাই ট্রাকের চাপায় ঝরল দুই প্রাণ

বৃষ্টির পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বৃষ্টির পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল মায়ের

ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল মায়ের

হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার, মুক্তি চেয়ে থানার সামনে বিক্ষোভ

হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার, মুক্তি চেয়ে থানার সামনে বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App