×

রাজশাহী

জিনের বাদশা পরিচয়ে প্রতারণা, অতঃপর

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৬:০০ পিএম

জিনের বাদশা পরিচয়ে প্রতারণা, অতঃপর

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে জিনের বাদশার প্রতারণামূলক পরিচয়ে অনলাইন অ্যাপসের মাধ্যমে প্রতারণার দায়ে আব্দুল হামিদ নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। নারীসহ প্রায় শতাধিক মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে ২১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই প্রতারকের বিরুদ্ধে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এই তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ।

প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ বলেন, জেলার সলঙ্গা থানার আব্দুল হামিদ নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে বিভিন্ন অনলাইন অ্যাপসের মাধ্যমে নারীসহ শতাধিক মানুষকে প্রলোভন দেখিয়ে ২১ লাখ টাকা আত্মসাৎ করেছে। এই প্রতারক প্রথমে নিজেকে ইকো ভোল্ট নামক একটি সোলার প্যানেল প্রতিষ্ঠানের প্রধান পরিচয় দিয়ে এখানে ডিপিএসের মাধ্যমে বিনিয়োগের জন্য বিভিন্ন স্থানে পোস্টার স্থাপন করে মানুষকে আকৃষ্ট করে। আকৃষ্ট হয়ে যাঁরা স্বল্প পরিমাণের টাকা অ্যাপসের মাধ্যমে এই প্রতারককে প্রদান করেছেন, তাঁদের নিকট নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে আরও অর্থ নিয়ে আত্মসাৎ করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, একজন ভুক্তভোগী বিষয়টি বুঝতে পেরে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে কথিত জিনের বাদশা আব্দুল হামিদকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারণার কথা স্বীকার করেছে।

প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মঈনুল ইসলাম ও সদর থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App