×

রাজশাহী

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুই ভাই নিহত, মা-বাবা-দাদি গুরুতর আহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৭:১৬ পিএম

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুই ভাই নিহত, মা-বাবা-দাদি গুরুতর আহত

ছবি : সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে একটি আমবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাবার কোলে থাকা দুই মাস বয়সী শিশু ইজাদ ও তার বড় ভাই চার বছর বয়সী ইহান মর্মান্তিকভাবে নিহত হয়েছে। এ দুর্ঘটনায় পরিবারের আরও তিন সদস্য গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার রয়না পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান ও বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহিদুল ইসলাম।

নিহত ইজাদ ও ইহান রাজশাহীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা প্রকৌশলী আকিব হোসেনের সন্তান। গুরুতর আহত হওয়া অন্যরা হলেন প্রকৌশলী আকিব হোসেন (৩৫), তার স্ত্রী এমি খাতুন (৩২) এবং মা কণা বেগম (৬০)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ঈদের ছুটি শেষে রাজশাহীর নিজ বাড়ি থেকে পরিবারসহ ঢাকায় ফিরছিলেন প্রকৌশলী আকিব হোসেন। মাইক্রোবাসে তিনি চালকের পাশের আসনে বসে কোলে দুই মাসের ইজাদকে নেন, আর পাশে ছিলেন বড় ছেলে ইহান।

পথিমধ্যে বড়াইগ্রামের চকপাড়া এলাকায় একটি আমবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই মাস বয়সী ইজাদের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইহানেরও মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App