×

রাজশাহী

প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৭:৩৫ পিএম

প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ছবি: ফাইল ফটো

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. রাকিব (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার ভোগনগর ইউনিয়নের ছোট বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব উপজেলার সাদুল্লাপাড়া গ্রামের বাসিন্দা ও আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাকিব মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁও থেকে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন। দুপুর আড়াইটার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের ছোট বটতলী এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী একটি প্রাইভেট কারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন রাকিব।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরই ঘাতক প্রাইভেট কারটি দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত গাড়ি ও চালককে শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App