×

রাজশাহী

নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস

Icon

মো. আবদুস সালাম তালুকদার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:৪৬ পিএম

নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দিনব্যাপী নিরাপদ খাদ্য (ফল ও সবজি) উৎপাদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুলের কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেসবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাকলাইন হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবণী, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন মণ্ডল, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তারা, বিভিন্ন পার্টনার ফিল্ড স্কুলের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে উপজেলার সফল কৃষি উদ্যোক্তা মো. সাকিম উদ্দিন ও মোছা. আইরিন খাতুন তাঁদের অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরেন।

অতিথিরা বলেন, কৃষিই আমাদের সমৃদ্ধির মূল ভিত্তি। টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকদের আধুনিক প্রযুক্তি ও কৌশল সম্পর্কে সচেতন করতে এবং কৃষি উৎপাদন বাড়াতে এই পার্টনার কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃষকেরা যাতে লাভজনক ও টেকসই উত্তম কৃষিচর্চা করতে পারেন, সে জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তাঁরা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

দশ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দশ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App