×

রাজশাহী

মৎস্যজীবীদের সচেতনতায় কর্মশালা, ১৭ জেলের হাতে বকনা বাছুর

Icon

মো. আবদুস সালাম তালুকদার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৪:১৩ পিএম

মৎস্যজীবীদের সচেতনতায় কর্মশালা, ১৭ জেলের হাতে বকনা বাছুর

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৫-২৬ অর্থবছরে “জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প”-এর আওতায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্টেকহোল্ডার উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন ওয়ার্কশপ এবং বিকল্প আয়বর্ধক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত ১৭ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্টেকহোল্ডার ক্যাম্পেইনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা সংলগ্ন সুইজগেট মাঠে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সঞ্জয় কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাকলাইন হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আছহাবুর রহমান, মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের মূল্যায়ন কর্মকর্তা আব্দুল্লাহ-হিল-মারুফ, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান এবং উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক মৎস্যজীবীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা” প্রকল্পের মূল লক্ষ্য হলো উন্মুক্ত জলাশয়ের মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় মৎস্যজীবীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন। প্রকল্পের আওতায় বিলের জলাশয় রক্ষা এবং টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও জেলেদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App