×

রাজশাহী

কুকুর টানছিল বস্তা, অর্ধগলিত মরদেহ মিললো বৃদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১১:১০ এএম

কুকুর টানছিল বস্তা, অর্ধগলিত মরদেহ মিললো বৃদ্ধার

ছবি: সংগৃহীত

কুকুর টানাটানি করছিল একটি সাদা বস্তা। পরে স্থানীয়দের খবরে পুলিশ উদ্ধার করে এক বৃদ্ধার (৭৫) অর্ধগলিত মরদেহ। নাটোরের সিংড়ায় এ ঘটনাটি ঘটে। 

ওই বৃদ্ধা ১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন। পুকুরের কচুরিপানার মধ্যে পড়ে থাকা বস্তাটি একদল কুকুরের টানাটানির পরে সন্দেহ হলে পুলিশে খবর দেন স্থানীয়রা।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে সিংড়া শেরকোলে আগপাড়া শেরকোল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম।

নিহত মরিয়া বেগম ওরফে শরিফা বেগম (৭৫) আগপাড়া শেরকোল গ্রামের মৃত মোজাহার আলী সরদারের স্ত্রী।

পুলিশ জানায়, গত ২৫ মে দুপুরের পর নিজ বাড়ি থেকে পাশ্ববর্তী বন্দর বাজারের উদ্দেশ্যে বের হন মরিয়া বেগম। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় গত ৬ জুন তার মেয়ে মর্জিনা বেগম সিংড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।

ওসি রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকালে মরিয়া বেগমের বাড়ির সামনে নাসির উদ্দিনের পুকুরে কচুরিপানার মধ্যে একটি সাদা রঙের মুখ বাঁধা বস্তা দেখতে পায় স্থানীয়রা।

বস্তা থেকে দুর্গন্ধ বের হলে এবং কয়েকটি কুকুর সেটি টানাটানি করতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার ভেতর থেকে মরিয়া বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

শেষ ধাপে নতুন পে-স্কেল

শেষ ধাপে নতুন পে-স্কেল

প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সংসদে প্রধানমন্ত্রী প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App