×

রাজশাহী

ফুটবল খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল যুবকের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৯:১৭ পিএম

ফুটবল খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল যুবকের

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে মাঠে ফুটবল খেলার সময় হঠাৎ বজ্রপাতে অন্তর আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেলে শিবগঞ্জ পৌর এলাকার ভাঙা ব্রীজ সংলগ্ন আমবাগানে এ দুর্ঘটনা ঘটে। নিহত অন্তর শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর-মণ্ডলটোলা মহল্লার আবদুল মান্নানের ছেলে।

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, ‘বিকেলে ঝড়-বৃষ্টির সময় আমবাগানে ফুটবল খেলছিলেন অন্তর আলী। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।’

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App