×

রাজশাহী

বিএসএফের পুশইনে সহায়তা, ৭ বাংলাদেশি আটক

Icon

মো. আবদুস সালাম তালুকদার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:৫৭ পিএম

বিএসএফের পুশইনে সহায়তা, ৭ বাংলাদেশি আটক

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিএসএফের পুশইনে সহায়তা করার অভিযোগে ৭ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। সোমবার (১৫ জুন) রাতে উপজেলার রোকনপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৪ জনকে আটক করেছে বিজিবি ও অন্য ৩ জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলো, উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের মৃত দোষ মোহাম্মদের ছেলে মো. বাবুল আক্তার (৪০), মো. আব্দুল লতিফের ছেলে এমদাদুল হক (জেন্টু) (৩৮), মৃত ওবাইদুর রহমানের ছেলে রয়েল (২৮), কালুমদ্দিনের ছেলে মো. আজম (৩৫), জমসেদ আলীর ছেলে মো. আলম (৩৮), মৃত নাঈমুলের ছেলে আসমাউল হক (৩৩) ও মো. ধলুর ছেলে মো. মেসবাউল (৩৫)। তারা সবাই রোকনপুর গ্রামের বাসিন্দা।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। বিজিবির বরাত দিয়ে ওসি নূরে আলম জানান, সোমবার রাতে রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ।

এ সময় বাংলাদেশে আসতে সহায়তা করে ৭ বাংলাদেশি। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা ওই পুশইনের ঘটনা প্রতিহত করে এবং ঘটনাস্থল থেকে ৪ বাংলাদেশিকে আটক করে। রাত ৪টার দিকে বিজিবি তাদের থানায় সোপর্দ করেছে। পরে এই ৪ জনের দেওয়া তথ্য মতে পুলিশ একই অভিযোগে আরও ৩ জনকে আটক করে নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে পুশইনের চেষ্টায় সহযোগিতা করার অপরাধে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পেলেন সৌম্য

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পেলেন সৌম্য

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’ ভাইরাল

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’ ভাইরাল

লিটনের পাশাপাশি ইমনকে নিয়েও শঙ্কা

লিটনের পাশাপাশি ইমনকে নিয়েও শঙ্কা

ম্যাচের পরই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, ইরান দলে ক্ষোভ

ম্যাচের পরই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, ইরান দলে ক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App