×

রাজশাহী

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:০৮ পিএম

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

ছবি : সংগৃহীত

পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সমকামিতার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে জেলায় সমকামী হিসেবে শনাক্ত ব্যক্তির সংখ্যা ১,৬১৫ জনে পৌঁছেছে। একই সঙ্গে এইচআইভি সংক্রমণের ঝুঁকিও বাড়ছে বলে জানানো হয়েছে। এ পর্যন্ত পাবনায় ১৬ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় হাসপাতালের ‘কি পপুলেশনস (কেপি) সেন্টার’ এ তথ্য তুলে ধরে।

‘বাংলাদেশে মানবাধিকার ও এইচআইভি: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় পাবনা জেলার এইচআইভি পরিস্থিতি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এবং প্রতিরোধমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন পাবনা জেনারেল হাসপাতালের কেপি সেন্টারের ফোকাল পার্সন ডা. মনিরুজ্জামান এবং সেন্টার ম্যানেজার ডা. আহসানুল কবির।

কর্মশালায় উপস্থাপিত তথ্যে বলা হয়, পাবনায় শিরায় মাদক গ্রহণকারী, নারী যৌনকর্মী, পুরুষ যৌনকর্মী, সমকামী এবং হিজড়া জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের ঝুঁকি বিদ্যমান। বর্তমানে জেলায় ১,৬১৫ জন সমকামী, ৭৬৫ জন নারী যৌনকর্মী, ৯০৮ জন পুরুষ যৌনকর্মী, ১১০ জন হিজড়া এবং ৪৮৪ জন শিরায় মাদক গ্রহণকারী শনাক্ত হয়েছেন।

উপস্থাপিত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত পাবনায় ১৬ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৭ জন সমকামী জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

কর্মশালায় পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম, কোষাধ্যক্ষ প্রবীর কুমার সাহাসহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App