×

রাজশাহী

সড়কে ঝরল দুই ভাইয়ের প্রাণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:০০ পিএম

সড়কে ঝরল দুই ভাইয়ের প্রাণ

ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল খালেক প্রামাণিক (৬৫) ও হাছেন প্রামাণিক নামে দুই ভাই নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন।

বুধবার (১৭ জুন) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার বানেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নকুলবাড়িয়া গ্রামের ধোপাপাড়া এলাকার মৃত ইয়াছিন প্রামাণিকের ছেলে আব্দুল খালেক প্রামাণিক (৬৫) ও হাছেন প্রামাণিক।

আহতরা হলেন- হাতেমের ছেলে লালন এবং মৃত জালালের ছেলে লাল্টু। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

স্থানীয় সূত্রে জানা গেছে, নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কিনতে অটোরিকশায় করে রাজশাহী শহরের দিকে যাচ্ছিলেন চার যাত্রী। পথে বানেশ্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং অপর দুইজন গুরুতর আহত হন।

পবা হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত) ওসি মাহাবুর রাহমান বলেন, ‘ঘটনাস্থলে একজন নিহত হয়। এ সময় আরও তিনজন গুরুত্বর আহত হন। তাদের রামেক হাসপাতালে নেওয়া হলে হাছেন মারা যান। ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App