×

রাজশাহী

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:৪২ পিএম

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

নাটোরের গাওপাড়ায় বাড়ির শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) বিকেলে সদর উপজেলার গাওপাড়া ঢালান এলাকা থেকে মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, ‘শুক্রবার দুপুরে গাওপাড়া ঢালান এলাকার স্বামী রাহুল রাহাত ও স্ত্রী লিজা খাতুন দুপুরের খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। বিকেল চারটার দিকে পরিবারের লোকজন তাদের ডাকাডাকি করে। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে সন্দেহ হলে পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তারা। এ সময় ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় পরিবার ও এলাকাবাসীরা।’

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে। জানা গেছে, একমাস আগে রাহুল রাহাত ও লিজা খাতুন প্রেম করে বিয়ে করে।

তিনি আরো বলেন, ‘পারিবারিক দ্বন্দ্বের কারণে আত্মহত্যা করতে পারে অথবা অন্যকোনো কারণ আছে কিনা সে বিষয়ে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App