×

রাজশাহী

শিবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ করেছে বিজিবি

Icon

কাগজ প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৬:৩৩ পিএম

শিবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ করেছে বিজিবি

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত দিয়ে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে।

শনিবার সকাল ৬টার দিকে চৌকা সীমান্তের ১৭৭/২-এস সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ২০ জন ভারতের অভ্যন্তরে জিরো লাইনে অবস্থান করছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের সবদুলপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে চৌকা বিওপির বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পুশইনের চেষ্টাকৃত ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ, ১১ জন নারী ও ৪ জন শিশু রয়েছে বলে জানা গেছে।

চৌকা বিওপির হাবিলদার আশরাফ আলী জানান, পুশইনের বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা প্রতিরোধ করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল ৯টার দিকে বিএসএফের ২০ থেকে ২৫ জন সদস্য আবারও ওই ব্যক্তিদের পুশইনের চেষ্টা করলে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় লোকজন প্রতিবাদ জানালে বিএসএফ সদস্যরা পিছু হটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ বিষয়ে মহানন্দা বিজিবি ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, “চৌকা বিওপির সীমান্ত এলাকায় ২০ জনকে পুশইনের চেষ্টার খবর পেয়েছি। বিজিবি সদস্যরা তাদের ভারতের অভ্যন্তরে জিরো লাইনে প্রতিহত করেছে। আমি ঘটনাস্থলে রওনা হচ্ছি।” বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App