×

রাজশাহী

ছেলের হাতে প্রাণ গেলো বাবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:১১ পিএম

ছেলের হাতে প্রাণ গেলো বাবার

ছবি: সংগৃহীত

রাজশাহীতে পারিবারিক বিরোধের জেরে ছেলের মুগুর আঘাতে স্কুলশিক্ষক বাবা রেজাউল করিম (৬০) নিহত হয়েছেন।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী নগরীর ২৬নং ওয়ার্ডের মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম পেশায় একজন স্কুলশিক্ষক ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত নিহতের ছেলে রাকিবুল করিম (২৭) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের (মাস্টার্স) শিক্ষার্থী। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সকালে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে ছেলে রাকিবুলের তর্কাতর্কি হয়। একপর্যায়ে রাকিবুল ক্ষিপ্ত হয়ে কাঠের মুগুর দিয়ে বাবা রেজাউল করিমের মাথায় সজোরে আঘাত করেন। এতে মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর পরই অভিযুক্ত রাকিবুল পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহত স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে তর্কাতর্কির এক পর্যায়ে ছেলে তার বাবাকে মুগুর দিয়ে আঘাত করে হত্যা করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত রাকিবুল পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

বামপন্থিরা মেসিকে, ডানপন্থিরা রোনালদোকে বেশি পছন্দ করেন: গবেষণা

বামপন্থিরা মেসিকে, ডানপন্থিরা রোনালদোকে বেশি পছন্দ করেন: গবেষণা

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া কেমন দল, জেনে নিন আদ্যোপান্ত

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া কেমন দল, জেনে নিন আদ্যোপান্ত

শিশুর বিকাশে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন

ববি হাজ্জাজ শিশুর বিকাশে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App