×

রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

Icon

কাগজ প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:৫১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মার্কেটের দ্বিতলায় রাজশাহী স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পাশের অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা না ঘটলেও ব্যবসায়ীরা বলছেন, তাদের আর্থিক ক্ষতির পরিমাণ অনেক।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহবুব উজ জামান সকাল ১০টার দিকে বলেন, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুনের সূত্রপাত, সেটা তদন্ত করছি। তবে প্রাথমিকভাবে ধারণা করছি, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। সেই সঙ্গে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার নিরূপণে কাজ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App