×

রাজশাহী

চাটমোহরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৬:২৮ পিএম

চাটমোহরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

ছবি: হাসপাতালে চিকিৎসাধীন আহতরা

পাবনার চাটমোহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৫ জনকে হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার হরিপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭), ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেন (২৫)-এর নাম-পরিচয় জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবলুর রহমান গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। বৃহস্পতিবার রাতে হরিপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে একটি মিটিং করছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবলুর রহমান গ্রুপের নেতাকর্মীরা।

এ সময় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সিরাজুল ইসলামের নেতৃত্বে তাঁর লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন। তাদের মধ্যে বাবলু গ্রুপের বাবলু, মিজান, মজিদসহ ৫ জন এবং সিরাজ গ্রুপের রাহাতসহ ৩ জন আহত হন। তাদের চাটমোহর ও বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত বাবলুর রহমান বলেন, আমরা দলীয় ও দেশপ্রধান তারেক রহমানের নির্দেশে নিজেদের এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলের লক্ষ্যে নেতাকর্মীসহ সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই। এটা সহ্য করতে পারছেন না ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সিরাজুল ইসলাম। তাঁর সঙ্গে আমাদের পূর্ববিরোধ রয়েছে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমাদের বাধার সৃষ্টি করে আসছেন। তাঁরা হরিপুরে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক কারবারের সঙ্গে জড়িত। এর প্রতিবাদ করায় তাদের সমস্যা সৃষ্টি হয়েছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে আমাদের শান্তিপূর্ণ সভায় সিরাজের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়।

হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আমার নেতৃত্বে হামলার অভিযোগ একেবারেই ভিত্তিহীন। কারণ ঘটনার সময় হরিপুর বাজারেই ছিলাম না। পরে শুনেছি, এলাকার কিছু দলীয় লোকের সঙ্গে তাদের আগের ঝামেলার রেশ ধরে মারামারি হয়েছে। এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই। এখন সবাই বিএনপি করে। তাদের মধ্যে আমার সমর্থক লোকজন থাকতে পারে।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, বিএনপির দুই গ্রুপের মারামারির বিষয়টি আমরা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি ও আহতদের সঙ্গে কথা বলেছি। তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গুমের শিকার পরিবারগুলোর জন্য চলতি বাজেটেই বরাদ্দের ব্যবস্থা করবো’

‘গুমের শিকার পরিবারগুলোর জন্য চলতি বাজেটেই বরাদ্দের ব্যবস্থা করবো’

চার জেলার আম ব্যবসায়ীদের জন্য শনিবার ব্যাংক খোলা

চার জেলার আম ব্যবসায়ীদের জন্য শনিবার ব্যাংক খোলা

ফেসবুকে ভুয়া হজ প্যাকেজ নিয়ে যে বার্তা দিলো ধর্ম মন্ত্রণালয়

ফেসবুকে ভুয়া হজ প্যাকেজ নিয়ে যে বার্তা দিলো ধর্ম মন্ত্রণালয়

চাটমোহরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

চাটমোহরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App