×

রাজশাহী

গোমস্তাপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে অবহিতকরণ সভা

Icon

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:২৫ পিএম

গোমস্তাপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে অবহিতকরণ সভা

ছবি: ভোরের কাগজ

আগামী রোববার অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল হামিদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ডা. আব্দুল আলিম, ডা. আব্দুল সামাদ, মো. আবদুল্লাহ আল নোমান, স্থানীয় গণমাধ্যমকর্মী প্রমুখ।

অবহিতকরণ সভায় জানানো হয়, রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১টি স্থায়ী কেন্দ্র ও ১৯২টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১৯৩টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলায় মোট ৩৭ হাজার ৪৫১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়স পর্যন্ত ৪ হাজার ৬৬৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ৩২ হাজার ৭৮৬ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App