×

রাজশাহী

অবৈধভাবে বালু উত্তোলন, সরঞ্জামাদি জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস

Icon

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:৩৪ পিএম

অবৈধভাবে বালু উত্তোলন, সরঞ্জামাদি জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস

ছবি: সংগৃহীত

নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নসংলগ্ন আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে ড্রেজার ও পাইপসহ ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। রোববার (২৮ জুন) বিকেলে এই অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে টাস্কফোর্স রোববার বিকেলে নদীতীরবর্তী এলাকায় তাৎক্ষণিক ঝটিকা অভিযান পরিচালনা করে।

অভিযানের খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার, পাইপসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে ঘটনাস্থলেই গুঁড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নদী রক্ষায় কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্তঃসত্ত্বা হওয়ার পর সহ-অভিনেতা ও পরিচালককে নিয়ে যা বললেন কিয়ারা

অন্তঃসত্ত্বা হওয়ার পর সহ-অভিনেতা ও পরিচালককে নিয়ে যা বললেন কিয়ারা

যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

‘তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব’ -সাংবাদিকদের মারধরের পর যুবদল নেতার হুমকি

‘তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব’ -সাংবাদিকদের মারধরের পর যুবদল নেতার হুমকি

স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে

স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App