×

রাজশাহী

লাইট বন্ধে পুশইনের শঙ্কা, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:১৯ পিএম

লাইট বন্ধে পুশইনের শঙ্কা, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা

ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইনের চেষ্টা করতে পারে—এমন আশঙ্কায় শুক্রবার রাতে সীমান্ত এলাকায় শত শত স্থানীয় বাসিন্দা জড়ো হন। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সীমান্তের ভারতীয় অংশে হঠাৎ করে বিএসএফ ফ্লাডলাইট বন্ধ করে দেয়। অন্যান্য সীমান্তে একই কৌশলে পুশইনের ঘটনা ঘটেছে- এমন ধারণা থেকে স্থানীয়রা দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেন। তাদের চিৎকার-চেঁচামেচির একপর্যায়ে বিএসএফ পুনরায় ফ্লাডলাইট চালু করে।

শনিবার (৪ জুলাই) সকাল পর্যন্ত অনেক স্থানীয় বাসিন্দা সীমান্ত এলাকায় অবস্থান করেন।

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তে ফ্লাডলাইট বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে পুশইনের আশঙ্কা সৃষ্টি হয়। এ কারণে তারা সীমান্ত এলাকায় জড়ো হন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, বিএসএফ ১২ জনকে পুশইনের উদ্দেশ্যে সীমান্তের ভারতীয় অংশে অবস্থান করিয়েছিল। তবে বিজিবি সদস্য ও স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

তিনি আরো বলেন, চকপাড়া সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App