×

রাজশাহী

বিজিবির অভিযান, ট্রলিসহ ২৮৩ বোতল ভারতীয় স্কাফ সিরাপ জব্দ

Icon

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:০৩ পিএম

বিজিবির অভিযান, ট্রলিসহ ২৮৩ বোতল ভারতীয় স্কাফ সিরাপ জব্দ

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর পৌর এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় নেশাজাতীয় ২৮৩ বোতল স্কাফ সিরাপ এবং মালবাহী একটি পাওয়ার টিলার ট্রলি আটক করেছে বিজিবি।

রোববার (৫ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে ১৬ বিজিবির রহনপুর বিওপির সদস্যরা গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার খয়রাবাদ এলাকায় এই অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একটি মালবাহী পাওয়ার টিলার ট্রলি উদ্ধার করেছে।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ রহনপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল রহনপুর পৌর এলাকার খয়রাবাদ নামক স্থানে অভিযান পরিচালনা করে।

এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশাজাতীয় ২৮৩ বোতল স্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) এবং ১টি মালবাহী পাওয়ার টিলার ট্রলি জব্দ করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য গোমস্তাপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী

চাঁদাবিডি ডটকম চালুর দিনই শীর্ষ অবস্থানে ঢাকা, জমা পড়ল যত অভিযোগ

চাঁদাবিডি ডটকম চালুর দিনই শীর্ষ অবস্থানে ঢাকা, জমা পড়ল যত অভিযোগ

হাসপাতালে আগুনে ১৪ নবজাতকের মৃত্যু

হাসপাতালে আগুনে ১৪ নবজাতকের মৃত্যু

বিস্ফোরক তথ্য ফাঁস করলেন অভিনেত্রী, তোলপাড় মিডিয়া

বিস্ফোরক তথ্য ফাঁস করলেন অভিনেত্রী, তোলপাড় মিডিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App