×

রাজশাহী

কালভার্টের মুখ ভরাট, জলাবদ্ধতার শঙ্কায় ৫০০ বিঘা আবাদি জমি

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:০৭ পিএম

কালভার্টের মুখ ভরাট, জলাবদ্ধতার শঙ্কায় ৫০০ বিঘা আবাদি জমি

ছবি: ভোরের কাগজ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি কালভার্টের মুখ মাটি দিয়ে ভরাট করে পানি চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে কালভার্টের দুই পাশের প্রায় ৫০০ বিঘা আবাদি জমিতে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত মাটি অপসারণ করা না হলে আসন্ন বর্ষায় কৃষকেরা ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারেন।

রোববার (৫ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে রায়গঞ্জ-আটঘোরিয়া সড়কের ওপর পুরাতন তেলিজানা এলাকায় নির্মিত কালভার্টের এক পাশের মুখে মাটি ফেলে ভরাট করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মৃত মোজাহের আলীর ছেলে গোলাম রব্বানী ও আলতাফ হোসেনের ছেলে শহিদুল ইসলাম কালভার্টের মুখ বন্ধ করে দিয়েছেন। এতে বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হচ্ছে।

স্থানীয় কৃষক ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই কালভার্ট দিয়ে আশপাশের কৃষিজমির পানি নিষ্কাশন হয়ে আসছে। কিন্তু সম্প্রতি কালভার্টের মুখ ভরাট করে দেওয়ায় পানি চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে কালভার্টের দুই পাশের প্রায় ৫০০ বিঘা আবাদি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আমনসহ মৌসুমি ফসলের ক্ষতি হতে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন। এ অবস্থায় দ্রুত কালভার্টের মুখ থেকে মাটি অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তাঁরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শহিদুল ইসলাম মুঠোফোনে কালভার্টের মুখে মাটি ভরাটের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, আমরা একটি পাইপ বসিয়েছি। আগামীকাল আরও একটি পাইপ বসাব। তবে কেন কালভার্টের মুখ ভরাট করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

অন্য অভিযুক্ত গোলাম রব্বানীর বক্তব্য জানার জন্য তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। খুব শিগগিরই ঘটনাটি তদন্ত করা হবে। জলাবদ্ধতা নিরসনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকলে তদন্তসাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে এবং কালভার্টের পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করে কৃষিজমিকে সম্ভাব্য জলাবদ্ধতার ক্ষতি থেকে রক্ষা করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App