×

রাজশাহী

মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বাবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:৫০ পিএম

মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বাবার

ছবি: সংগৃহীত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরের শিকার হয়ে মহাতাব সরকার (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে সুমন পলাতক।

রোববার (৫ জুলাই) গভীররাতে নওগাঁ শহরের বনানীপাড়ায় এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পেশায় রিকশাচালক মহাতাব সরকারের ছেলে সুমন গত কয়েক বছর ধরে মারাত্মক মাদকাসক্ত। এ নিয়ে তাদের সংসারে প্রতিনিয়ত ঝগড়া-বিবাদ ও অশান্তি লেগে থাকত। মাদকাসক্তির জেরে অশান্তি সহ্য করতে না পেরে বছরখানেক আগে সুমনকে ছেড়ে তার স্ত্রী সুমা ঢাকায় গিয়ে একটি পোশাক কারখানায় চাকরি নেন।

সম্প্রতি সুমা বাড়িতে ফিরলে সুমনের সঙ্গে আবারও ঝগড়া বিবাদ শুরু হয়। একপর্যায়ে রোববার রাত ১২টার দিকে সুমন রাগ করে তার বাবার ঘরে গিয়ে পাশে শুয়ে পড়ে। ছেলের ঘুম আসছে না দেখে বাবা মহাতাব সরকার পরম স্নেহে দোয়া পড়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। কিন্তু এতেই উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠে মাদকাসক্ত সুমন। সে তার বাবাকে টেনেহিঁচড়ে ঘর থেকে উঠানে বের করে আনে এবং প্রথমে কাঠ দিয়ে ও পরে ইট দিয়ে মাথায় নির্মমভাবে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মহাতাব সরকারের মৃত্যু হয়। পরে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে ঘাতক সুমন দ্রুত পালিয়ে যায়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত সুমনকে আটক করার চেষ্টা চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App