×

রাজশাহী

গলায় ফাঁস দিয়ে আদিবাসী যুবকের আত্মহত্যা

Icon

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৭:১৯ পিএম

গলায় ফাঁস দিয়ে আদিবাসী যুবকের আত্মহত্যা

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে কমল মার্ডি (২২) নামে এক আদিবাসী যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দায়েমপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত কমল মার্ডি ওই গ্রামের সুনিল মার্ডির ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, মৃত কমল মার্ডি আশ্রয় প্রকল্পের বাসায় বেলা সাড়ে ১১টার দিকে বাঁশের তীরের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। সে সময় বাসায় পরিবারের কেউ ছিল না।

পরে পরিবারের লোকজন বাসায় এসে দেখে, সে বাঁশের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে ফাঁস থেকে উদ্ধার করে দেখে, সে মারা গেছে।

এরপর গোমস্তাপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App