×

রাজশাহী

নাটোরে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক, নাটোর

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:৪১ পিএম

নাটোরে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে নিহত ২

ছবি : সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের আরো এক যাত্রী। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকার তফেজ উদ্দিনের ছেলে ও ইজিবাইকচালক রান্টু ইসলাম এবং উপজেলার পার গোপালপুর গ্রামের মৃত কৃপানাথ বিশ্বাসের ছেলে তৈলক্ষ্য বিশ্বাস। আহত শিপন খান একই এলাকার বাসিন্দা।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান এবং স্থানীয়রা জানান, বড়াইগ্রামের বনপাড়া থেকে ঈশ্বরদীগামী মালবোঝাই একটি ট্রাক রাজাপুর এলাকায় পৌঁছালে গড়মাটি থেকে বনপাড়াগামী যাত্রীবাহী একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ইজিবাইকচালক রান্টু ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন ইজিবাইকের আরো দুই যাত্রী।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি পুলিশ হেফাজতে নেন এবং আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তৈলক্ষ্য বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

আহত শিপন খানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ট্রাক ও চালককে আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App