নাচোলে স্বাস্থ্যকেন্দ্রের ছয়জন সেবাদানকারী পেলেন সম্মাননা
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম
ছবি: ভোরের কাগজ
‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রজন্মের সুন্দর আগামী গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস। সভাপতির বক্তব্যে প্রিয়াংকা দাস বলেন, সীমিত সম্পদের দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উপজেলা বিআরডিবির কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমা আক্তার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. ফারহানা নবী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা এবং পরিবার পরিকল্পনা সহকারী হাবিবা খাতুন।
আলোচনা সভা শেষে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের ছয়জন শ্রেষ্ঠ সেবাদানকারী কর্মীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
