×

রাজশাহী

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০১:২৫ পিএম

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে লোকমান মন্ডল (৫৫) ও দেলোয়ারা বেগম (৪৫) নামে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রতিদিনের মতোই রোববার রাতের খাবার খেয়ে ওই দম্পতি ঘুমাতে যান। ভোর ৪টার দিকে তাদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের খবর দিলে তারা খাটের ওপর ওই দম্পতির মরদেহ দেখতে পান। স্থানীয়রা জানান, ছেলে মুক্তার মাদক ও মোবাইল জুয়ায় আসক্ত ছিলেন। নেশার টাকার জন্য বাবা-মায়ের সঙ্গে তার বিরোধ চলছিল। টাকা দিতে অস্বীকার করায় মা-বাবাকে বিষাক্ত কিছু খাইয়ে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন এলাকাবাসী।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত খাবারের মাধ্যমে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

উরুগুয়ের কোচ কিংবদন্তি ডিয়েগো ফোরলান

উরুগুয়ের কোচ কিংবদন্তি ডিয়েগো ফোরলান

বিপৎসীমার নিচে সাঙ্গু-মাতামুহুরীর পানি, যান চলাচল স্বাভাবিক

বিপৎসীমার নিচে সাঙ্গু-মাতামুহুরীর পানি, যান চলাচল স্বাভাবিক

নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা

বৃষ্টিতে জলাবদ্ধতা নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App