×

রাজশাহী

ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে গোমস্তাপুরে জনসচেতনতামূলক সভা

Icon

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৪:৪৮ পিএম

ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে গোমস্তাপুরে জনসচেতনতামূলক সভা

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সিংগাবাদ (ভারত)-রহনপুর (বাংলাদেশ) ক্রস-বর্ডার রেল লিংকে চলন্ত ভারতীয় মালবাহী ট্রেনে পাথর নিক্ষেপের মতো বিপজ্জনক ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় রহনপুর রেলস্টেশন প্ল্যাটফর্মে রহনপুর পৌরসভার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ কোনো দুষ্টুমি নয়, এটি একটি গুরুতর অপরাধ। এ ধরনের ঘটনায় ট্রেনের চালক ও অন্যরা গুরুতর আহত হতে পারেন, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। শুধু আইন প্রয়োগ নয়, স্থানীয় বাসিন্দা, অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগে পথশিশু ও তরুণদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম, রহনপুর বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুল মান্নান, রহনপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. মির্জা কামরুল হক, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শারিকুল ইসলাম সাদ্দাম এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App