×

রাজশাহী

নাটোরে পেট্রোল পাম্পে আগুন

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:২২ পিএম

নাটোরে পেট্রোল পাম্পে আগুন

ছবি : সংগৃহীত

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজারে অনুমোদনহীন একটি মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাম্পসহ তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান ও দুটি বসতবাড়ি পুড়ে গেছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার নাজিরপুর বাজারের গোডাউন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও এতে প্রাথমিকভাবে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, নাজিরপুর বাজারে অবস্থিত মেসার্স নুরু এন্টারপ্রাইজ নামে একটি অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্পে তেলের ট্যাংক মেরামতের সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়ে।

আগুনে মোস্তফার মুদি দোকান, রেজাউল করিমের স্বর্ণের দোকান, সেলিমের কীটনাশকের দোকান এবং মামুন হোসেন ও মোশারফ হোসেনের দুটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

খবর পেয়ে গুরুদাসপুর ও নাটোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোস্তম আলী জানান, ঘনবসতিপূর্ণ এলাকায় গড়ে ওঠা ওই মিনি পেট্রোল পাম্পটির ফায়ার সার্ভিসের কোনো অনুমোদন ছিল না। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পাম্পটি পরিচালিত হচ্ছিল।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী বলেন, পাম্পটির সরকারি অনুমোদন না থাকলেও ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোস্তফা বলেন, আগুনে তার মুদি দোকানের সব মালামাল পুড়ে গেছে। এতে তিনি সর্বস্ব হারিয়েছেন।

অন্যদিকে, ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা ঘনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে পেট্রোল পাম্প পরিচালনার অভিযোগ তুলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

নাটোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তার হামিদ খান বলেন, আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে। ঘটনার পর পেট্রোল পাম্পের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে

শিক্ষামন্ত্রী এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে

শিক্ষা বোর্ডের গেট খুলে নিল শিক্ষার্থীরা

শিক্ষা বোর্ডের গেট খুলে নিল শিক্ষার্থীরা

আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু

আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App