×

রাজশাহী

হুইপ দুলু

বিএনপি সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:১৫ পিএম

বিএনপি সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন কৃষি-বান্ধব সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার কৃষকদের মধ্যে প্রণোদনার বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

হুইপ দুলু বলেন, কৃষির সমৃদ্ধির জন্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। খাল খননের মাধ্যমে সেচ ব্যবস্থাকে আধুনিক ও সহজলভ্য করা হচ্ছে। ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের কৃষি ঋণ প্রদান, প্রণোদনা প্রদানসহ বিভিন্ন সুবিধার জন্যে কৃষক কার্ড প্রবর্তন করা হয়েছে। সারা দেশে কৃষকদের সুরক্ষায় কৃষক কার্ড প্রদান করা হচ্ছে। 

তিনি বলেন, কৃষকরা হচ্ছেন এ দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। তাদের ভাগ্য উন্নয়নের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব। প্রণোদনার সার, বীজসহ বিভিন্ন উপকরণ প্রকৃত কৃষকদের মাঝেই বিতরণ করা হবে। অতীতের মতো কোনো অনিয়ম বা দুর্নীতি কখনোই হবে না। নাটোরসহ দেশকে মাদক নির্মূল করতে তিনি সবার সহযোগিতা ও সচেতনতা কামনা করেন।

তিনি আরো বলেন, বর্তমান সময়ে মাদক হলো সকল সর্বনাশের গোড়া। তাই সকল প্রকাশ মাদক দেশ থেকে নির্মূল করতে হবে। 

নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। আরও বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান এবং জেলা কৃষকদলের আহ্বায়ক হাসান আলী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App