×

রাজশাহী

বগুড়ার আলোচিত তিন ইউনিয়ন পেল নতুন নাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:০৪ পিএম

বগুড়ার আলোচিত তিন ইউনিয়ন পেল নতুন নাম

ছবি : সংগৃহীত

গণশুনানির মাধ্যমে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার আলোচিত তিনটি নতুন ইউনিয়নের নাম পরিবর্তন করা হয়েছে। রোববার (১৯ জুলাই) জেলা প্রশাসক তৌফিকুর রহমান নতুন নাম ঘোষণা করেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের নাম পরিবর্তন করে বেতগাড়ী ইউনিয়ন, মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের নাম জগন্নাথপুর ইউনিয়ন এবং দিগন্ত ইউনিয়নের নাম রহবল ইউনিয়ন রাখা হয়েছে।

জেলা প্রশাসক জানান, জেলা প্রশাসনের সমন্বয় সভায় নতুন নামগুলো অনুমোদন দেওয়া হয়েছে। এখন প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর গেজেট প্রকাশের মাধ্যমে নতুন নামগুলো আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

এর আগে গত ১৪ জুন জারি করা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় তিনটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। সেগুলোর নাম ছিল মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত ইউনিয়ন।

পরে এসব নাম নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, মীরবাড়ি নামটি বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নামের সঙ্গে মিলে যায়। একইভাবে সীমান্ত ও দিগন্ত নাম দুটি প্রতিমন্ত্রীর দুই ছেলের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

বিষয়টি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে এটি জাতীয় সংসদেও ওঠে। বিরোধীদলীয় সদস্য মো. শফিকুল ইসলাম ইউনিয়নের নামকরণ নিয়ে প্রশ্ন তুললে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এর ব্যাখ্যা দেন।

তিনি বলেন, মোকামতলা উপজেলার সৈয়দপুর ও দেউলী ইউনিয়নের আয়তন বড় হওয়ায় প্রশাসনের যাচাই-বাছাই ও গণশুনানির ভিত্তিতে নতুন ইউনিয়ন গঠন করা হয়। গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় একটি ইউনিয়নের নাম সীমান্ত এবং দূরবর্তী অবস্থানের কারণে অন্যটির নাম দিগন্ত রাখা হয়েছিল।

তিনি আরও দাবি করেন, তার সন্তানদের নামের সঙ্গে নতুন ইউনিয়নের নামের মিল থাকলেও এটি সম্পূর্ণ কাকতালীয়।

তবে বিষয়টি নিয়ে বিতর্কের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ইউনিয়নগুলোর নাম পুনর্বিবেচনার নির্দেশ দেন। এরপর জেলা প্রশাসন ২৩ ও ২৫ জুন দুই দফা গণশুনানির আয়োজন করে। গণশুনানিতে পাওয়া মতামতের ভিত্তিতেই তিন ইউনিয়নের নতুন নাম চূড়ান্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের তালিকায় ৩১ নম্বরে রাজধানী

ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের তালিকায় ৩১ নম্বরে রাজধানী

ফাইনালের হার নিয়ে যা বললেন লিওনেল মেসি

ফাইনালের হার নিয়ে যা বললেন লিওনেল মেসি

কান্নাভেজা চোখে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

কান্নাভেজা চোখে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App