×

রাজশাহী

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৬:১৩ পিএম

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই এলাকার সাত্তার খানের ছেলে। রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে সিয়াম আহমেদের বাবা রাসেলের সঙ্গে ইলিয়াস খানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বিরোধের জেরে রাসেল ও তাঁর কিশোর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হন ইলিয়াস। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিঞ্জা এলাকার ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম বলেন, “ইলিয়াস নামে এক যুবক মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। আমিও ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানাতে পারব।”

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”

এ বিষয়ে অভিযুক্ত রাসেল ও সিয়াম আহমেদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App