×

রাজশাহী

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, রুশ নাগরিকসহ আহত ১২

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৪:১৮ পিএম

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, রুশ নাগরিকসহ আহত ১২

ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও চাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইমন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় ৮ রাশিয়ান নাগরিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহত ইমন (২২) নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকের হেলপার ছিলেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর থেকে ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে ঢাকা থেকে পাবনার ঈশ্বরদীর রূপপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার ইমনের মৃত্যু হয়। দুর্ঘটনায় ট্রাক ও বাসের চালক, হেলপারসহ উভয় যানবাহনের বহু যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। গুরুদাসপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার রুস্তম আলীর নেতৃত্বে ফায়ার ফাইটার হেলাল, বকুল হোসেনসহ অন্যান্য সদস্যরা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও পুলিশের প্রায় দুই ঘণ্টার যৌথ প্রচেষ্টায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে রাত ১১টার দিকে মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

ঘটনার রাতেই আহতদের খোঁজখবর নিতে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ এবং সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের দ্রুত ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বিত উদ্ধার তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ৎ



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপিকে নিয়ে জামায়াতকে সতর্কবার্তা রাশেদ খানের

এনসিপিকে নিয়ে জামায়াতকে সতর্কবার্তা রাশেদ খানের

শিক্ষকদের আলাদা পে-স্কেল দেওয়া হবে

শিক্ষামন্ত্রী শিক্ষকদের আলাদা পে-স্কেল দেওয়া হবে

হাজিরা যেভাবে টাকা পাবেন, জানালেন ধর্মমন্ত্রী

হাজিরা যেভাবে টাকা পাবেন, জানালেন ধর্মমন্ত্রী

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App