×

রাজশাহী

সাবেক স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম

সাবেক স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

ছবি: সংগৃহীত

বগুড়ায় মাদক কেনাবেচা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আতিকুর রহমান সাগরকে (৩৫) ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর আড়াইটার দিকে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আতিকুর রহমান পাঁচবাড়িয়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। তিনি শাখারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন।

আরো পড়ুন: প্রাইভেট পড়তে গিয়ে গৃহশিক্ষকের বাবারে হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসা সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে বুধবার দিবাগত রাতে আতিকুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পেছনে পূর্বশত্রুতার তথ্য পাওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস

ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস

গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হবে: মির্জা ফখরুল

গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হবে: মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কি না? যা জানা গেল

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কি না? যা জানা গেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App