×

রাজশাহী

গোমস্তাপুরে অবৈধভাবে মজুত করা ১৮০০ লিটার ডিজেল-পেট্রোল জব্দ

Icon

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৬ পিএম

গোমস্তাপুরে অবৈধভাবে মজুত করা ১৮০০ লিটার ডিজেল-পেট্রোল জব্দ

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুত করে রাখা প্রায় ১ হাজার ৭৬০ লিটার জ্বালানি তেল (ডিজেল) ও ৪০ লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২২ জুলাই) রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের যাতাহারা ডোবার মোড়ে বিসমিল্লাহ ট্রেডার্সে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী জানান, উপজেলার নির্দিষ্ট কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে তেল মজুত করে আসছিল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিসমিল্লাহ ট্রেডার্সে অভিযান পরিচালনা করে ৮টি ব্যারেলে ১ হাজার ৭৬০ লিটার জ্বালানি তেল (ডিজেল) ও ২টি জার্কিনে ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: গাজী নজরুলের এমপি পদ থাকবে কি? যা জানালেন ইসি

লাইসেন্স গ্রহণ না করে ডিজেল ও পেট্রোল বিক্রয়ের অনুমতি না থাকায় জব্দকৃত সমুদয় জ্বালানি স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় জমা রাখা হয়েছে। এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App