×

রাজশাহী

নাচোলে টিসিবির গুদামে অগ্নিকাণ্ড, একজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৮ পিএম

নাচোলে টিসিবির গুদামে অগ্নিকাণ্ড, একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্যের একটি ডিলারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন নেভানোর পর সেখান থেকে নয়ন (১৮) নামের এক যুবকের ঝলসে যাওয়া লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নয়ন হাটবাকইল এলাকার আব্বাসের ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ।

আরও পড়ুন: দিল্লির পর এবার কলকাতায় আন্দোলনের ছক ককরোচ পার্টির

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মাহবুবুল জানান, রাত আনুমানিক ৯টার দিকে ডিলারের গুদামটিতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে নাচোল ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গুদামের তালা খুলে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ডাল, তেল ও চিনিসহ মালামাল ক্ষতিগ্রস্ত হলেও কিছু পণ্য উদ্ধার করা সম্ভব হয়েছে।

নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এমদাদুল হক জানান, আগুন নেভানোর পর তল্লাশি চালিয়ে ভেতর থেকে নয়নের মৃতদেহ উদ্ধার করা হয়। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের সময় তিনি ওপরতলায় গিয়েছিলেন। যাওয়ার পর ধোঁয়ায় কিছু দেখতে না পেয়ে সেখানেই মারা যান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App