×

রাজশাহী

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৪:৩০ পিএম

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর-টাকশালদিঘী এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাঁদে পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ওই এলাকায় কালভার্টের নির্মাণকাজ চলায় সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার মুসলিমপুর-টাকশালদিঘী সড়কের কালভার্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার সোনা মসজিদ ডাকঘরের বালিয়াদিঘী গ্রামের জমির উদ্দিনের ছেলে মো. আবু হায়াত (৩৫) এবং একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মো. হাবিব (২০)।

আরও পড়ুন: মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো জরিমানা: স্বরাষ্ট্রমন্ত্রী

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, ভোরে কানসাট বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন আবু হায়াত ও হাবিব। পথে মুসলিমপুর-টাকশালদিঘী সড়কের কালভার্টের কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল্লাহিল কাফি জানান, ভোর ৫টার দিকে দুজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবের তেল স্থাপনায় হুথিদের হামলা

সৌদি আরবের তেল স্থাপনায় হুথিদের হামলা

গোল-উৎসবে মেতে বুরকিনা ফাসোকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

গোল-উৎসবে মেতে বুরকিনা ফাসোকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ পিস অননুমোদিত লিকার জব্দ

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ পিস অননুমোদিত লিকার জব্দ

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

গোলাম পরওয়ার জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App