×

রাজশাহী

প্রতিমন্ত্রী শাহে আলম

সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৭:১৩ পিএম

সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে

ছবি : সংগৃহীত

দেশে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কৃষকদের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে সরকারের হাতে পর্যাপ্ত সার মজুত রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের হুইলচেয়ার, ছাত্রীদের বাইসাইকেল এবং শিক্ষার্থীদের মধ্যে ফলদ, ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, গত সোমবার মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী কৃষি মন্ত্রণালয়কে সহযোগিতার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন। সার বিতরণ নিয়ে ডিলারদের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক দূর করতে মঙ্গলবার একটি পরিপত্র জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান দায়িত্বে থাকা ডিলাররাই সার উত্তোলন ও বিক্রির কার্যক্রম চালিয়ে যাবেন। কোনো ডিলার বাতিল করা হচ্ছে না।

কৃষকদের আগাম সার না কেনার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আলু ও রবি শস্যের মৌসুম সামনে রেখে কিছু কৃষক আগে থেকেই টিএসপি ও ডিএপি সার কিনছেন। এতে বাজারে এক ধরনের আতঙ্ক তৈরি হচ্ছে। এখনই অগ্রিম সার কেনার প্রয়োজন নেই।

তিনি বলেন, ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের চাহিদার তুলনায় সরকারের হাতে পর্যাপ্ত মজুত রয়েছে। দেশের ১৩৩টি গুদাম ও ৩৩টি বাফার গুদামে সার সংরক্ষিত আছে। ফলে সারের কোনো সংকট নেই।

প্রতিমন্ত্রী আরও বলেন, কিছু কৃষক আগাম সার কিনতে যাওয়ার পাশাপাশি দু-একজন ডিলার সময়মতো সার উত্তোলন ও বিতরণ না করায় সাময়িক সমস্যা তৈরি হয়েছিল। যেসব ডিলার সার উত্তোলন বা বিতরণে বিলম্ব করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া সরকারকে হেয় করার উদ্দেশ্যে বিচ্ছিন্ন কিছু ঘটনাও ঘটেছে, সেসব ক্ষেত্রেও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

কৃষকদের আশ্বস্ত করে মীর শাহে আলম বলেন, বর্তমানে দায়িত্বে থাকা ডিলারদের মাধ্যমেই কৃষকরা সার পাবেন। কোন ফসলের জন্য কখন কী পরিমাণ সার প্রয়োজন, সেই হিসাব সরকারের কাছে রয়েছে। চাহিদা অনুযায়ী নির্ধারিত সময়ে ডিলার ও খুচরা ডিলারদের মাধ্যমে কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে সচেতনতা তৈরির অংশ হিসেবে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন তুলে দেন প্রতিমন্ত্রী। এ ছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ঢেউটিন ও আর্থিক সহায়তাও বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার সমাধি এই বাংলার মাটিতে জায়গা হবে না

সারজিস আলম শেখ হাসিনার সমাধি এই বাংলার মাটিতে জায়গা হবে না

গলায় ফাঁস দিয়ে মানসিক প্রতিবন্ধীর আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে মানসিক প্রতিবন্ধীর আত্মহত্যা

গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর

গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর

মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, ১৫ জন গ্রেপ্তার

মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, ১৫ জন গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App